Bds-24 News-এ আপনাকে স্বাগতম। এটি একটি নির্ভরযোগ্য অনলাইন নিউজ প্ল্যাটফর্ম, যেখানে আমরা প্রতিদিনের সর্বশেষ ব্রেকিং নিউজ, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, লাইফস্টাইল এবং তথ্যপ্রযুক্তির সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করি। দেশ-বিদেশের সব তাজা খবরের আপডেট সবার আগে পেতে নিয়মিত আমাদের ব্লগের সাথেই থাকুন।

রাষ্ট্রীয় ব্যয়ে মিতব্যয়িতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যতিক্রমী এক নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬-২৭ অর্থবছর...

ব্যয় সংকোচনে প্রধানমন্ত্রীর কঠোর অবস্থান: বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল, সাশ্রয় লক্ষাধিক টাকা


রাষ্ট্রীয় ব্যয়ে মিতব্যয়িতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ব্যতিক্রমী এক নজির স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট-পরবর্তী ঐতিহ্যবাহী নৈশভোজ বাতিল করার ঘোষণা দিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই সিদ্ধান্তের ফলে সরকারি কোষাগারের প্রায় ৫০ লাখ টাকা সাশ্রয় হয়েছে বলে নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
​সাধারণত প্রতিবছর বাজেট পাসের রাতে সংসদ ভবনে অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রী, মন্ত্রিসভার সদস্য, বিরোধীদলীয় নেতা, সংসদ সদস্য এবং জ্যেষ্ঠ সাংবাদিকেরা অংশগ্রহণ করে থাকেন। তবে চলমান ব্যয় সংকোচনের নীতির অংশ হিসেবে এবার এই আয়োজনে ইতি টানা হয়েছে।
​প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান আপ্যায়ন খাতে বড় ধরনের কাটছাঁট করেছেন। বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন খাতে ব্যয়ের যে প্রবণতা ছিল, তা ছিল অত্যন্ত উচ্চ। যেমন, ২০১৮-১৯ অর্থবছরে এই খাতে ব্যয় হয়েছিল ৩০ কোটি ২ লাখ ৯৭ হাজার ৩৩৫ টাকা। এমনকি বিগত ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে এই খাতে প্রতিবছর ৩০ থেকে ৫৫ কোটি টাকা ব্যয় করা হতো, যার বাইরেও অতিরিক্ত ১০ থেকে ১২ কোটি টাকার খরচ ছিল।
​প্রেস সচিব আরও জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশন প্রধানমন্ত্রীর কার্যালয়ে খাবার সরবরাহ করলেও বিগত সরকারের সময়ের বিশাল অঙ্কের বকেয়া বিল বর্তমান সরকারকে পর্যায়ক্রমে পরিশোধ করতে হচ্ছে। এই অবস্থার বিপরীতে বর্তমান প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণের পর চলতি মাসে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আপ্যায়ন ব্যয় নেমে এসেছে মাত্র ১১ লাখ ৬৯ টাকায়। পাশাপাশি দুই ঈদে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের আপ্যায়ন খাতে ব্যয় হয়েছে প্রায় ৯০ লাখ টাকা।
​উল্লেখ্য, গত ১১ জুন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করেন, যা সম্প্রতি জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে পাস হয়েছে। বাজেট পাসের দিনে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান সকাল পৌনে ১০টায় সংসদে উপস্থিত হয়ে আইন প্রণয়ন ও মঞ্জুরি দাবির ওপর ভোট গ্রহণ প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ করেন। এমনকি অধিবেশনের বিরতির সময়ও তিনি দাপ্তরিক কাজ ও গুরুত্বপূর্ণ ফাইলের নথিপত্র স্বাক্ষর করেছেন বলে জানিয়েছেন অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।